সবার প্রত্যাশা পূরণ করে এ বছর ৯৭তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে শন বেকারের ‘আনোরা’। এর আগে, সবশেষ কান চলচ্চিত্র উৎসবেও স্বর্ণপাম জিতে নিয়েছিল এটি।
সিনেমাটির গল্প এগিয়েছে নিউইয়র্ক শহরের একজন ল্যাপ ড্যান্সারকে কেন্দ্র করে। রাশিয়ান অলিগার্ক পিতার সন্তান ইভানের প্রেমে পড়েন তিনি। বিয়েও হয় তাদের। কিন্তু বিষয়টি ছেলেটির বাবা-মা কোনোভাবেই মেনে নিতে পারেননি। বরং রাশিয়ায় এই খবর পৌঁছানোর পর বিয়ে বাতিল করার জন্য নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন! হুমকির মুখে পড়ে আনোরা-ইভানের রূপকথাময় বিয়ে।
আনোরা প্রসঙ্গে দ্য গার্ডিয়ান বলছে, ‘রোমান্স, প্রত্যাখ্যান আর বিশ্বাসঘাতকতার এক আশ্চর্য, শ্বাসরুদ্ধকর ট্র্যাজিক কমেডি।’
এ ছাড়া এই চলচ্চিত্রের জন্য এবারের অস্কারে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন শন বেকার। সেরা অভিনেত্রীর পুরস্কারটিও উঠেছে এর অভিনেত্রী মাইকি ম্যাডিসনের হাতে। পুরস্কার পেয়েছে সেরা চিত্রনাট্য বিভাগেও।
অন্যদিকে, এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।
সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এ ছাড়া ‘উইকেড’ চলচ্চিত্রের জন্য সেরা পোশাক পরিকল্পনাকারী হয়েছেন পল ট্যাজওয়েল। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে ‘আই অ্যাম স্টিল হেয়ার’।
বিদ্যার সতর্ক থাকার আহ্বান
গজারিয়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত