ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ (টিআর) কর্মসূচি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রেজাউল করিমের বিরুদ্ধে এ অভিযোগ।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষণ প্রকল্পের ১৩১ টি প্রকল্পে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়ন ভিত্তিক প্রকল্প গ্রহণের নিয়ম থাকলেও পৌর এলাকার একটি প্রতিষ্ঠান ও বে-নামী প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়।
সরকারি এসব অনিয়মের বিষয়টি সামনে আসলে উপজেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘সরকারি প্রকল্পে নয়ছয় করে আর্থিক অনিয়মের পথ তৈরি করা হয়েছে। অনিয়মের সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এ প্রসঙ্গে ময়মনসিংহ জেলার ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সুনির্দিষ্ট ইউনিয়নের নাম দিয়ে পৌর এলাকার কোন উন্নয়নমূলক কাজ করার সুযোগ নেই।’
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কোন চেয়ারম্যান এমন তালিকা দিয়েছে দেখতে হবে। যদি নিয়মবহির্ভূত এমন কিছু হয়ে থাকে তাহলে তালিকা দেখে যাচাই বাছাই করে বাতিল করা হবে।’
থেমে নেই মানবিক ডিসি জাহিদুল ইসলামের মানবিক কাজ