ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিতে আজ বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় মন্ত্রিপর্যায়ের এই বৈঠকের আয়োজন করেছে ওআইসি।
ওআইসির বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে জেদ্দার উদ্দেশে আজ ঢাকা ছাড়বেন পররাষ্ট্র উপদেষ্টা। পরদিন আগামীকাল শুক্রবার ওআইসির ওই বৈঠকে যোগ দেবেন তিনি। ওআইসির বৈঠক শেষে আগামী শনিবার দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।
