এনআইডির তথ্য বিক্রির মামলা

চট্টগ্রামে সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৭:০৩ এএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রি করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা রয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে বিষয়টি গতকাল বুধবার বিকেলের পর প্রকাশ পায়। গতকাল বিকেলেই সাবেক এ সচিবকে নিয়ে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম ঢাকায় রওনা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারেও বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত