পরীক্ষার দাবিতে বিএমডিসিতে তালা শিক্ষার্থীদের

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৭:০৩ এএম

গত ২০১৮-১৯ সেশনের এমবিবিএস শিক্ষার্থীদের সাপ্লিমেন্ট প্রফেশনাল পরীক্ষা নেওয়ার দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অফিসে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার সকাল ৯টা থেকে ২০০-এর বেশি শিক্ষার্থী বিএমডিসি অফিসের সামনে অবস্থান নেন এবং সন্ধ্যার পর পর্যন্ত তারা বিএমডিসি অবরুদ্ধ করে রাখেন। পরে বিএমডিসি প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার এসে তাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই জানালে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এ সময় বিএমডিসি থেকে বলা হয়েছে, পরীক্ষা নেওয়ার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের। তারা পরীক্ষা নিলে বিএমডিসির কোনো আপত্তি থাকবে না। বিএমডিসির দায়িত্ব শুধু পরীক্ষার পর চিকিৎসকদের সনদ দেওয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত