বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে শেষ হয়ে গেল মুশফিকুর রহিমের অধ্যায়। গত রাতে ফেসবুকে পোস্ট দিয়ে ওয়ানডেকে বিদায় জানিয়েছেন আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক। বিদায়ী ক্ষণে মুশফিককে নিয়ে স্মৃতিচারণ করলেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়।
মুশফিক এবং হৃদয় দুজনেই বগুরার ছেলে। ছোটবেলায় মুশফিককে দেখার আশায় কত চেষ্টাই না করেছেন হৃদয়। সেটাই লিখেছেন এক ফেসবুক পোস্টে, ‘বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেইটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে, ওডিআইয়ের ক্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিং রুম শেয়ার করা- আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয়!’
২০২৩ সালের ১৮ মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল হৃদয়ের। তাকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন মুশফিক। ‘মি. ডিপেন্ডেবলকে’ আইডল উল্লেখ করে মুশফিক আরও লিখেছেন, ‘এরকম লাখো ছেলেদের আইডল আপনি, যার জন্য আমার মতো অনেকেই আপনাকে একবার দেখবে বলে কতদিন অপেক্ষা করেছে। আপনি আমার আইডল, কতোটা গুরুত্বপূর্ণ আপনি তা হয়তো বুঝতেও পারবেন না।’
আফ্রিদির পাওনা পরিশোধে বিসিবির কিছু করার নেই: ফারুক আহমেদ
২৭টি শট নিয়েও জিততে পারল না পিএসজি!
মুশফিকের বিদায়ে আবেগাপ্লুত মাশরাফি, নাজমুলরা