খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রামে ৮ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বসত বাড়ি থেকে এ মাংস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাশ মন্ডল (৪৮) এবং অসিত কুমার সানার পুত্র দেবদাস সানা (২০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে আমাদি পুলিশ ক্যাম্পের এসআই মনির হাওলাদার ও এএসআই মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করে তারা।
আমাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনির হাওলাদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় বন আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে, এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করার প্রস্তুতি চলছে।
স্ত্রী-কন্যাসহ খাইরুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা