মেট্রো স্টেশনে পকেট থেকে ২৫ হাজার ডলার চুরি

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:৪৬ এএম

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে মেজবাহ উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মেজবাহ উদ্দিন মেট্রোরেলে করে মতিঝিল থেকে মিরপুর ১০ নম্বর যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন। এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানেন না। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত