চতুর্থ অ্যালবাম পেন্ডুলামের কাজ শুরু করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। প্রতিনিয়ত নতুন গান ও কনসার্ট করে থাকে দলটি। এবার অ্যালবামের কাজ নিয়ে কাটছে ব্যস্ত সময়। নতুন অ্যালবামে গান থাকবে ১০টি। পাঁচটি গানের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
চিরকুটের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি গণমাধ্যমকে বলেন, চিরকুট আমাদের কাছে শুধু একটি ব্যান্ড নয়। একটি পরিবার। আমাদের চতুর্থ অ্যালবামের অর্ধেকের বেশি গান শেষের পথে। এখন রাতদিন করে আমরা সবাই কাজ করছি।
তিনি আরও বলেন, আমাদের সব পরিশ্রম শুধুই ভক্তদের জন্য। তারাই আমাদের কাছে সব। আশা করছি প্রতিটি গানই হৃদয় জুড়িয়ে দেবে। তবে নতুন অ্যালবাম কবে প্রকাশিত হবে তা নিশ্চিত করেননি তিনি।
চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম ‘উধাও’।
দেরিতে হলেও রাষ্ট্র সম্মান দিচ্ছে: আজম খানের মেয়ে