সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক কারবারি এক দম্পতি গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রাম থেকে মাদক কারবারি মো. সাগর আলী (৪২) ও তার স্ত্রী লাকী খাতুন (৩২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, ‘এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
