চট্টগ্রাম মহানগরের ইপিজেড থেকে শিরিন প্রকাশ শিরিনা নামের এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দিবাগযত রাত ১টার দিকে ইপিজেড থানার নেভী হাসপাতাল গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিরিন প্রকাশ শিরিনা (৩৮) ওই এলাকায় একজন কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তার শিরিন এলাকায় কাপড় ব্যবসায় জড়িত। তার বাসায় বিক্রয়ের জন্য বিপুল কাপড়ের দেখা মেলে। কাপড় ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নেভী হাসপাতাল গেইট এলাকায় স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তার বাসায় তল্লাশি করে খাটের নিচে লুকানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
