গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেছেন, তার নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে, সে নিজের পরিবারের সদস্য হলেও তাকে আইনের আওতায় আনা হবে।
রবিবার (১৭ মে) মাঝিগাতী ইউনিয়নের দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এমপি বাবর আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই মাদক নির্মূল কার্যক্রম শুরু করেছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে এই ইউনিয়ন থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।’
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে এমপি বাবর বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা প্রয়োজন, তা করা হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা আটক