সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চান জামায়াত আমির

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৬:২৬ এএম

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে, সবার মতামতের ভিত্তিতে সরকার গঠনে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে দলটির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

‘বিগত আওয়ামী শাসনামলে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে’ এমন মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘জামায়াতে ইসলামীকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। তাদের বিরোধী হওয়ায় আমাদের ওপর সর্বোচ্চ শোষণ ও নির্মমতা নেমে আসে। ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বিগত আওয়ামী শাসনামলে একক রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তার দলের কর্মীরা। বিরোধী রাজনৈতিক দলের ওপর এমন নিপীড়ন বিশ্বে নজিরবিহীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত