কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১১:৪০ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত ট্রাকের চাপায় রাসেল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাতুটিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত রাসেল উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামের শামেস উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার বিষয়ে এলেঙ্গা-মধুপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ জানান, টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাতুটিয়া এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রাসেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত