ঢাকার গণপরিবহনে নারীদের সুরক্ষায় ‘হেল্প’ অ্যাপ

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে সেবাভিত্তিক অ্যাপ “হেল্প”। এর মাধ্যমে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহনে নারীরা তাদের সঙ্গে ঘটা যেকোনও হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনার জন্য তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন। জানানো যাবে অভিযোগও।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে অ্যাপটির উদ্বোধন করা হয়। বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

অ্যাপটির পুরো নাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প)। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই পরিষেবাটি চালু করেছে।

নারীর প্রতি সহিংসতার কোনও ঘটনা হেল্প অ্যাপে লিপিবদ্ধ হলে তৎক্ষণাৎ সেটি এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত