রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৬:২১ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে পাঁচ কেজি হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোসা. নাজমা (৫৩) ও মোসা. তাহমিনা বেগম মিনু (৫৫)। নাজমা রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের আবুল কাশেমের স্ত্রী এবং তাহমিনা বেগম মিনু মৌলভীবাজারের কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।

গোদাগাড়ী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, পুলিশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে দুই নারী মাদক কারবারি হেরোইনসহ গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বলে সংবাদ পায়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের দেহ থেকে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত