ঈদ সামনে রেখে জনপ্রিয় সব ব্র্যান্ডশপ থেকে গ্রাহকের কেনাকাটা আরও সহজ করতে ফেসবুকভিত্তিক লাইভ থেকে শপিং করার সুযোগ করে দিচ্ছে বিকাশ। বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ, বিকাশ ফর বিজনেস ও সংশ্লিষ্ট মার্চেন্টদের পেজ থেকে লাইভ চলাকালে গ্রাহকরা লা রিভ, সারা লাইফস্টাইল, সেইলর, র নেশন, ফেব্রিলাইফ ও সেলাইয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোয় কেনাকাটা করে মার্চেন্টভেদে পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা ক্যাশব্যাক। শুধু তাই নয়, এই লাইভ সেশনগুলো থেকে গ্রাহকরা বিভিন্ন ব্র্যান্ডের ঈদ কালেকশনগুলো সম্পর্কেও ধারণা নিতে পারছেন।
লাইভ চলাকালে গ্রাহকরা সরাসরি মার্চেন্টদের ফেসবুক অথবা ওয়েবসাইট ভিজিট করে পণ্য অর্ডার করতে পারছেন। পাশাপাশি, আউটলেট থেকে কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্ট করার সময় ‘জ১’ কুপন যোগ করে গ্রাহকরা পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত ছাড়।
ক্যাম্পেইনের অধীনে প্রতিদিন লাইভ সেশন হচ্ছে। এ পেজগুলোয় যেখানে জনপ্রিয় হোস্টরা ব্র্যান্ডগুলোর ঈদ কালেকশন তুলে ধরছেন। শুধু তাই নয়, গ্রাহকরা লাইভ সেশনটি বিভিন্ন গ্রুপে, পেজে বা প্রোফাইলে শেয়ার করে জিতে নিতে পারেন উপহার। সবচেয়ে বেশি শেয়ারকারী বিজয়ী পাবেন মার্চেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। লাইভ চলাকালেই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া নির্দিষ্ট কিছু মার্চেন্টে গ্রাহকরা লাইভ শেয়ার করার স্ক্রিনশট দেখালে কেনাকাটায় পাচ্ছেন আরও বিশেষ ছাড়। বিজ্ঞপ্তি
