স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে প্রথমবারের মতো হবিগঞ্জের স্নানঘাটের পৈত্রিক বাড়িতে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। সোমবার বিকেলে তাকে বহনকারী গাড়িবহর বাহুবল উপজেলার স্নানঘাটের বাড়িতে পৌঁছানোর পর তাদের বরণ করে নেন পরিবারের সদস্যরা। এ সময় লোকে লোকারণ্য হয়ে ওঠে বাড়ি ও বাড়ির আশপাশ।
এর আগে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হামজা চৌধুরীকে নিয়ে গাড়িবহর হবিগঞ্জের গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। হামজা চৌধুরীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই স্নানঘাটের বাড়ি সংলগ্ন এলাকায় বিরাজ করছিলো উৎসবের আমেজ।
হামজা তার পৈতৃক বাড়িতে আগেও এলেও তার স্ত্রী ও সন্তানরা এই প্রথমবারের মত বাড়িতে এসেছেন। হামজা বাড়িতে আসার আগ থেকেই শত শত মানুষ সেখানে অপেক্ষায় ছিলেন। বাড়িভর্তি ছিল আত্মীয়-স্বজন ও গ্রামের মানুষে। পুলিশের কঠোর নিরাপত্তাও ছিল।
বাড়িতে সবার সঙ্গে কুশল বিনিময় ও বিশ্রামের পর চলে যান পাশের মাদ্রাসার মাঠে। সেখানে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। হামজা চৌধুরীকে স্বাগত জানাতে সিলেটে এসেছিলেন যেসব বাফুফে প্রতিনিধি, তারাও ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
ছাদখোলা গাড়িতে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা
হামজা বললেন, ইনশাআল্লাহ আমরা উইন খরমু