বিশুদ্ধ পানির দাবিতে নদীতে খালি কলস ভাসিয়ে প্রতিবাদ

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:৫৯ এএম

‘হিমবাহ সংরক্ষণ’ ২০২৫ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার উপকূলের মানুষ সুশীলনের আয়োজনে পালন করছে বিশ^ পানি দিবস। গতকাল শনিবার সকালে কালিগঞ্জের কাকশিয়ালী নদীর উপকূলে এ কর্মসূচি পালন করা হয়। লবণ পানি রান্না ও গোসলে ব্যবহার করা যায় না। তাই উপকূলের শত শত নারী-পুরুষ কাকশিয়ালী নদীতে ভাসিয়ে দিয়েছেন খালি কলস।

সাতক্ষীরার পানি আন্দোলনের নেতা সুশীলন পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান বলেন, ‘পানির অপর নাম জীবন, জীবন রক্ষায় দরকার পানি। কিন্তু সাতক্ষীরা জেলা জুড়ে পানির ভীষণ অভাব। সেই বিশুদ্ধ পানির দাবিতে উপকূলের নারী-পুরুষ খালি কলস উল্টে এবং খালি কলস ভাসিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।’

পানি অধিকার আন্দোলনের প্রবীণ নেতা ও দুপ্রক সহসভাপতি জাফরুল্লাহ ইব্রাহিম বলেন, ‘সাতক্ষীরার উপকূলে পানিতে লবণাক্ততার পরিমাণ ২২ পিপিটিরও বেশি, যা সহনীয় ক্ষমতার দ্বিগুণ। উপকূলের মানুষরা ঝড়ঝঞ্ঝা-জলোচ্ছাসের মতো দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে। কিন্তু পানযোগ্য পানির জন্য উপকূলবাসী সংগ্রাম করতে করতে আজ বড়ই ক্লান্ত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত