প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা তারেক রহমানের

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০১:৪৬ এএম

অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ কার্ড পৌঁছে দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না।

এদিকে গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে গিয়ে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ড পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের কাছে হস্তান্তর করেন সাবেক ডিআইজি খান সাঈদ হাসান পিপিএম, সদস্য সচিব বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটি-বিএনপি। এ ছাড়া সরকারের বিভিন্ন উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত