সরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০১:১৪ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম। গত বৃহস্পতিবার গভীর রাতে ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ইউনিয়ন পরিষদের পাশের গুদাম থেকে চালবোঝাই একটি ট্রাক্টর আটক করে পুলিশে দেয়।

স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। ট্রাক্টর চলাচলের শব্দ শুনে স্থানীয় নাইটগার্ড ও কয়েকজন বাসিন্দা চালসহ ট্রাক্টরটি আটক করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলামকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে।

গতকাল শুক্রবার সকালে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের ফেসবুক আইডির ভেরিফায়েড পেজে এক বিবৃতিতে ওই ঘটনার সঙ্গে জড়িতদের দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত