ইউএসএআইডি বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক পরিকল্পনা

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম কার্যকরভাবে বন্ধ করে দিতে আনুষ্ঠানিক একটি পরিকল্পনা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আজ (শুক্রবার) পররাষ্ট্র দপ্তর এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) কংগ্রেসকে তাদের পুনর্গঠনের ইচ্ছা সম্পর্কে অবহিত করেছে, যার মধ্যে চলতি বছরের ১ জুলাইয়ের মধ্যে ইউএসএআইডির কিছু কর্মকাণ্ড পররাষ্ট্র দপ্তরের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। রুবিও বলেছেন, ইউএসএআইডির অবশিষ্ট কার্যক্রম, যেগুলো প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে, ইউএসএআইডি অনেক আগেই নিজের আসল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। ফলে এ সংস্থার অর্জন খুবই সামান্য এবং ব্যয় অনেক বেশি। ট্রাম্প প্রশাসনের  এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সিনেটররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত