ঈদ সম্প্রীতি ও শান্তির বার্তা বহন করে : ধর্ম উপদেষ্টা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ এএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঈদ সাম্যের বার্তা বহন করে। সমাজের সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করলে ঈদের প্রকৃত সৌন্দর্য আরও ফুটে ওঠে।

গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদে এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, রোজার মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, ঈদকে সামনে রেখে আমরা নতুন পোশাক পরিধান করে এক নতুনভাবে জীবনে পথচলার সংকল্প গ্রহণ করি। রমজান মাসে যে রোজার মাধ্যমে আমরা ধৈর্য, সংযম এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা গ্রহণ করি তা ঈদুল ফিতরের মাধ্যমে উদযাপন করি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সমাজের বিত্তবান লোকেরা অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালে দেশ ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে দলমত নির্বিশেষে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আল্লাহভীতি রাষ্ট্রের সম্পদ চুরি করার মানসিকতা পরিহার করার শিক্ষা দেয়। দেশের চিন্তাশীল আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকা- পরিচালিত হলে একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়ার সহায়ক ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত