রূপায়ণ সিটি উত্তরায় ঈদুল ফিতরের আনন্দঘন জামাত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ এএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপায়ণ সিটি উত্তরায় এক আনন্দঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ৮টায় আয়োজিত এ জামাতে রূপায়ণ সিটির গ্রাহক, শিশু-কিশোর, রাজনীতিবিদ, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রূপায়ণ সিটি বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি, যেখানে সমমনা মানুষদের জন্য আধুনিক নাগরিক সুবিধাসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনের বিশেষ ব্যবস্থা রয়েছে। ঈদুল ফিতরের এ আয়োজনও তারই একটি অংশ, যা সবাইকে একত্র করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত