নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ টাকা জব্দ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৮ এএম

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি নামক স্থানের চিহ্নিত হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্ট গার্ড অভিযান চালায়। অভিযানে হারুন ডাকাতের বাড়ি তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গোলা, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার, একাধিক চেকবই ও ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং নগদ টাকা ও স্বর্ণ টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত