ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা করা হবে। নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বিষয়টি পর্যালোচনা করা হবে।’
উপদেষ্টা বলেন, ‘এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তূলনামূলকভাবে কম ছিল। ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছে বলে এটি সম্ভব হয়েছে।’
এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা।
‘মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে’
ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন