পিএসজি ম্যাচে ভুগতে হবে ভিলার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামার আগে বাস্তবতা মেনে নিচ্ছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স। আগামী বুধবার রাতে প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে ভিলা। ফিরতি লেগ ১৫ এপ্রিল।

মাঠের পারফরম্যান্সে দারুণ সময় কাটছে অ্যাস্টন ভিলার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচ জিতেছে তারা। সবশেষ শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিলা হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে।

ম্যাচের পর রজার্স বলেন, 'আমরা বুঝতে পারছি, পিএসজির মতো বড় একটি দলের বিপক্ষে খেলব এবং জানি, এটা কঠিন হবে। এটাও জানি, এই ম্যাচে আমাদের ভুগতে হবে। তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় আছে। তবে আমরাও জেতার জন্য মাঠে নামব।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত