যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৪২ এএম

পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। গতকাল রবিবার ইরানি পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনাকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন। গত মাসে তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। এরপর বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে পছন্দ করবেন।

আরাঘচি বলেছেন, আমরা কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পরোক্ষ আলোচনার পথ তৈরি করতে প্রস্তুত। তিনি আরও বলেন, ইরান সম্ভাব্য সব ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখে এবং কূটনীতি ও আলোচনা ও জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও নির্ণায়ক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বলপ্রয়োগের হুমকি দেয় এবং বিভিন্ন বিষয়ে যাদের কাছ থেকে পরস্পরবিরোধী অবস্থান প্রকাশ পায় তাদের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন হবে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত