আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ এএম

সাভারের আশুলিয়ায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিকা- হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল এলাকায় যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল এলাকায় পৌঁছলে আগুন ধরে যায। বাসের জ্বালানি তেলের ট্যাংকের কাছাকাছি শর্টসার্কিট হয়ে বাসে আগুন লাগে। চালক বাস সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত