মহেশপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  এ সময় আহত হয়েছে আরো ৪ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা‌ ঘটে।

নিহতরা হলেন একই উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮) ও মোংলা রায়ের ছেলে বিধান (১৭)। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে ব‌লে স্থানীয়‌দের এক‌টি সূত্র জা‌নি‌য়ে‌ছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা তথ্য নিশ্চিত করে জানান, দুইজন নিহতের খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত