মানিকগঞ্জের সিংগাইরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। তাদের ধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী। এ ব্যাপারে বুধবার (৯ এপ্রিল) ভিকটিমের মা বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- উপজেলার তারা মিয়া (৫৮) ও তার ছেলে আলামিন (৩৫)।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগীর মা নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি তার ২৮ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আসামিদের বাড়ির পাশে ভাড়া বাসায় থাকেন। ভাড়া বাসার পাশে আসামিদের মুদি দোকান থাকায় তারা বিভিন্ন সময় ওই দোকান থেকে জিনিসপত্র কিনেন। এ সুযোগে তারা মিয়া গত ২৮ অক্টোবর সকাল ৬টার দিকে ভুক্তভোগীকে দোকানের জিনিসপত্র দেওয়ার কথা বলে ফুসলিয়ে দোকানের পাশের ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে।
অপরদিকে ২৫ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই দোকানে কয়েল ও বিস্কুট কিনতে গেলে অধিক পরিমাণ বিস্কুটের লোভ দেখিয়ে দোকানের স্টোর রুমে নিয়ে ধর্ষণ করেন আলামিন। এর কয়েক মাস পর ভুক্তভোগী তার পেটে ব্যথা অনুভব করলে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তারা স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে প্রেগনেন্সি টেস্ট করলে অন্তঃসত্তার বিষয়টি নিশ্চিত হন। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত বাবা তারা মিয়া ও তার ছেলে আলামিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই হারুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ভুক্তভোগীকে ২২ দাঁড়ায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। সন্তান ভূমিষ্ঠের পর ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃ পরিচয় নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ব্যবসার বিশাল সুযোগ, বিনিয়োগের আহ্বান ড. ইউনূসের
জয়পুরহাটে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে ছাদ থেকে ফেলে দিল বৃদ্ধ