বিমান তৈরি করা জুলহাসকে আরও আর্থিক সহায়তা দেবেন তারেক রহমান

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম

মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগাতে এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করতে আবারও আর্থিক সহায়তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জুলহাস মোল্লার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

জীবনে নিজে কখনও বিমানে চড়েননি জুলহাস মোল্লা। পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়েও সম্প্রতি তিনি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন। এ অসাধারণ কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে আর্থিক সহায়তা পাঠান তারেক রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত