ছাত্র হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম

ঢাকা জেলার সাভার মডেল থানার ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুল কাইয়ুম (২৫) শিক্ষার্থী নিহতের ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমীর হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল বুধবার বিকেল ৩টায় সিরাজদিখান সহকারী কমিশনার ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকেল র‌্যাব-১০ পক্ষ থেকে এক প্রেস রিলিজ মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আমীর হোসেন সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। সে  সাভার বেদেরপাড়া  বক্তারপুর এলাকার মৃত আহেদ আলী মাতবরের ছেলে।

র‌্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ধাওয়া করে আন্দোলনকারীদের পিটিয়ে আহত করে এবং আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করে। ওই সময় আসামীদের ছোঁড়া একটি গুলি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুমের (২৫) পেটে লেগে রাস্তায় লুটিয়ে পরে। পরবর্তীকালে ভিকটিম আব্দুল কাইয়ুমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার জানান, হত্যা মামলার এজাহার নামীয় আসামি আমির দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারি চালিয়ে আসে। তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সিরাজদিখান উপজেলা ভূমি অফিসের সামনে অভিযান চালায়। এসময় এজাহার নামীয় পলাতক আসামি আমিরকে গ্রেফতারে সক্ষম হন।

তিনি আরো জানান, গত বছরের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন । কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আব্দুল কাইয়ুম। এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট নিহতের মা বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত