শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১০:১৪ এএম

রাজধানীর বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই আজ রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকবে যেসব মার্কেট

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত