৬৪ জেলা নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পিএম

আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দেন ৬৪ জেলা নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 'জেলা ফুটবল আয়োজনের জন্য ডিজাইন করতে বলা হয়েছে বাফুফেকে। বাফুফে দ্রুতই সেটি আমাদের দেবে। আগামী দুই-তিন মাসের মধ্যেই ৬৪ জেলা নিয়ে আমরা জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো।'

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, 'বিএসপিএকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এমন একটা আয়োজনের জন্য। এটা সবার মধ্যে স্বপ্নের ও আশার সঞ্চার করবে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ক্রীড়াক্ষেত্রের পূনর্গঠন ও সংস্কার নিয়ে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ক্রীড়া বাজেটের বাজেটের যে স্বল্পতা আছে, আমরা সরকারকে অনুরোধ করেছি, ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনা দেওয়ার।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত