লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক আসাদুল ইসলাম গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সীমান্তঘেঁষা খর্পদোলা এলাকায় ঘাস কাটতে যান আসাদুল। সেখানে পানি সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের সংযোগের তার বাঁশের খুঁটি ভেঙে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার গলায় পেঁচিয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আমি বর্তমানে বাইরে আছি। এ বিষয়ে হাসপাতাল থেকে তথ্য নিয়ে নিশ্চিত করতে পারব।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্তের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
অবশেষে বিএনপি-জামায়াতের ২১ প্রার্থীকে বিজয়ী ঘোষণা