ইমতিয়াজ ইবনে সাত্তার (ইমতিয়াজ) সম্প্রতি সামিট করপোরেশন লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সামিট করপোরেশন লিমিটেড হলো সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের (এসপিআই) শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যা বাংলাদেশে সর্ববৃহৎ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান (আইপিপি) এবং অন্যতম প্রধান এলএনজি অবকাঠামো অপারেটর। ইমতিয়াজ সামিট করপোরেশনের সামষ্টিক অর্থ বিভাগকে নেতৃত্ব দেবেন। যেখানে তিনি প্রকল্প অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের পাশাপাশি বিনিয়োগকারী, অর্থদাতা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। ইমতিয়াজ সামিট করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের উচ্চতর নেতৃত্বের কাছে রিপোর্ট করবেন। বিজ্ঞপ্তি
×
