মিয়ানমারে ভূমিকম্প

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধার তৎপরতা অব্যাহত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২৫ এএম

গত ২৮ মার্চ সংঘটিত ভূমিকম্পের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে গত ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি  বিশেষ উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম মিয়ানমারে পাঠানো হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ পরিপ্রেক্ষিতে, গত ৩ এপ্রিল অনুসন্ধান ও উদ্ধারকারী দল নেপিডোর যবুথিরি টাউনশিপসহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগের সহযোগিতায় দলটি কয়েকটি বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে এবং একটি মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ উদ্ধারকারী দলের সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও অন্যান্য ১৬টি উদ্ধারকারী দেশের প্রতিনিধিদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিকিৎসা দল নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি ও ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করে। গতকাল উক্ত দল পুনরায় মিয়ানমার স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা কার্যসেবা অব্যাহত রাখবে। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত