চুয়াডাঙ্গা জেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের অদূরে শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের সরোয়ার হোসেন (৭৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে পাখিভ্যানে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক ও সরোয়ার হোসেন। এ সময় একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। আহত হন আরও একজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮