ফরহাদ মজহার বললেন

রাজনৈতিক জনগোষ্ঠী দেশের জন্য গঠনতন্ত্র গড়ে তুলবে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম

বৃহত্তর রাজনৈতিক জনগোষ্ঠী দেশের জন্য একটি গঠনতন্ত্র গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন কবি, দার্শনিক ফরহাদ মজহার। তিনি বলেছেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ বৃহত্তর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করবে। এই বৃহত্তর রাজনৈতিক জনগোষ্ঠী দেশের জন্য একটি গঠনতন্ত্র গড়ে তুলবে।’ গতকাল শুক্রবার সকালে ইমাজিনেক্সট ফাউন্ডেশনের আয়োজনে ‘জাতীয় সংস্কৃতি : প্রেক্ষিত নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, ‘গণঅভ্যুত্থান হয়েছে বিপ্লব কিন্তু হয় নাই। এখন যে সাংস্কৃতিক লড়াই হবেÑ যেটা অপূর্ণ, যেটা আমরা করতে পারিনি, এটাকে সম্পূর্ণ করার লড়াই। সাংস্কৃতিক এ লড়াই, সংগ্রামের মধ্য দিয়ে পথ তৈরি হবে কীভাবে আমরা আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের জন্য তৈরি হব। আমাদেও সেই সাংস্কৃতিক আন্দোলন বৃহত্তর লড়াই হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত