কার্ডিফ সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তরণের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখল শেফিল্ড ইউনাইটেড। শুক্রবারের ম্যাচটিতে তারা ২-০ গোলে জিতেছে। দুটি গোল করেছেন গুস্তাভো হ্যামার এবং বেন ব্রেরেটন। এই পরাজয়ে অবনমনের ঝুঁকিতে পড়ে গেল কার্ডিফ সিটি।
ম্যাচের প্রথমার্ধের ৩৩তম মিনিটে শেফিল্ড ইউনাইটেডকে এগিয়ে দেন গুস্তাভো হ্যামার। ফাউল করে ৬৯তম মিনিটে দেখেছেন হলুদ কার্ড দেখেন হামজা। ম্যাচে ৪টি ক্লিয়ারেন্সের পাশপাশি হামজা ট্যাকেল করেছেন ৪টি। ব্লক শট ছিল ১টি আর সঠিক পাস দিয়েছেন ৮২ শতাংশ। এরপর মূল সময়ের একদম শেষ মুহূর্তে ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেন ব্রেরেটন।
হামজাদের শেফিল্ড ইউনাইটেড এখন চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের তিন নম্বরে। ৪৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৮৬। সমান ম্যাচে ৯১ পয়েন্ট লিডস ইউনাইটেড ও বার্নলির। তবে শীর্ষে থাকা লিডস এবং বার্নালির চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে। এই ঘাটতি পূরণ করা ইউনাইটেডের জন্য কঠিন হয়ে যাবে।
নিয়মানুযায়ী, চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে। প্লে-অফ খেলবে তিন থেকে ছয় নম্বরে থাকা চারটি দল। আর ৩টি করে ম্যাচ বাকি আছে। অর্থাৎ নিজেদের শেষ তিন ম্যাচ জেতার পাশাপাশি হামজাদের আশা করতে হবে লিডস আর বার্নলি যেন পয়েন্ট হারায়।
ব্রাজিলের কোচ হতে চান না ইয়ুর্গেন ক্লপ
রোহিতের অবসরের সময় এসে গেছে: শেবাগ
‘সবকিছু জিতেছি, সব অর্জন করেছি, আর কিছু চাওয়ার নেই’