আনোয়ারায় মধ্যরাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১২:৪২ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

গত রবিবার রাত ২টার দিকে উপজেলা হাসপাতালের মোড় ও কালা বিবি দীঘির মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আবদুল গফুরসহ কমপক্ষে ১০ জন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষের সময় গুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এদিকে গুলিসহ হাতেনাতে আটক করে মো. সুজন নামের এক যুবককে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘একটি পক্ষ রাতে গাড়ির বহর নিয়ে শোডাউন দেওয়ার সময় উচ্ছৃঙ্খল সেøাগান দিচ্ছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত