ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মানহানির অভিযোগে সাংবাদিক, মিডিয়া হাউজ, গৃহকর্মী পিংকি আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমণি। মামলায় আসামি করা হয়েছে অনলাইন নিউজ পোর্টাল সকল খবরের স্বত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল খবর ও পিপল নিউজকে।
গত বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ মামলা করেন তিনি। ৮ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন।
এ দিন পরীমণি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তার পক্ষে আইনজীবী মহসিন রেজা, আইনজীবী মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব শুনানি করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন।
মামলায় পরীমণি অভিযোগ করেন, আসামিরা বিভিন্ন মিথ্যা, মানহানিকর সংবাদ অপপ্রচার করে পরীমণিকে হেয়প্রতিপন্ন করে আসছেন। আসামি পিংকি আক্তার গত ৫ মার্চ ‘কাদের এজেন্সি’র মাধ্যমে পরীমণির সন্তানদের দেখাশোনার জন্য যোগ দেন। গত ২৭ মার্চ ২০ হাজার টাকাও নেন পিংকি আক্তার। গত ২ এপ্রিল পিংকি আক্তার পরীমণির বাসা থেকে চলে যান। এরপর থেকে পরীমণির বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট এবং অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করে আসছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, পিংকি আক্তারের দেওয়া উদ্দেশ্যমূলক সাক্ষাৎকারের কারণে এবং অন্য আসামিদের (সাংবাদিক) তা ফলাও করে প্রচার করার কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং পরীমণি সমাজে হেয়প্রতিপন্ন হচ্ছেন।
এর আগে গত ১৭ এপ্রিল গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে পরীমণিসহ দুজনের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেছেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
সে মামলায় বাদী পিংকি আক্তার অভিযোগ করেন, মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ২০২৪ সালের মার্চে মামলার বাদী পিংকি আসামিদের বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহপরিচারিকার কাজের জন্য চাকরি নেন।
