১৫ দিনের বাছুর দিনে দিচ্ছে আধা লিটার দুধ!

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১১:২৬ এএম

বগুড়ার শেরপুরে ১৫ দিনের একটি বাছুর দিনে আধা লিটার করে দুধ দিচ্ছে। খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ বাছুরটি দেখার জন্য ভিড় করছেন।

এলাকাবাসী জানায়, উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের গাভী ১৫ দিন আগে একটি বাছুর জন্ম দেয়। কয়েকদিন ধরে বাছুরটির ওলান বড় হতে থাকে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে বাছুরটি দুধ দিতে শুরু করেছে। বাছুরটি সকাল-বিকেল মিলে আধা লিটার করে দুধ দিচ্ছে। এই ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ বাছুরটিকে দেখতে আসছেন।

গরুর মালিক হাবিবুর রহমান বলেন, গত দুই মাস আগে গাভীটি বাজার থেকে কিনে আনি। কিনে আনার দেড় মাস পর গাভিটি গত ১৫ দিন আগে বাচ্চা দিয়েছে।

বাছুর দেখতে আসা কয়েকজন বলেন, আমরা কোনওদিন শুনিনি ১৫ দিনের বাছুর দুধ দেয়। যা আজ নিজের চোখে দেখলাম। এটি একটি আশ্চর্যজনক ঘটনা। 

এ ব্যাপারে শেরপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিয়াজ মো. কাযমীর রহমান বলেন, সাধারণত বাছুর কখনওই দুধ দেয় না। এ ধরনের ঘটনা অস্বাভাবিক। তবে এটি হরমোনজনিত কারণে হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত