দিনাজপুরের বিরামপুরে ভূত তাড়ানোর কথা বলে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণকালে সুজন ইসলাম (২৭) নামের এক ভণ্ড ওঝাকে আটক করেছে এলাকাবাসী। পরে ৯৯৯-এ সংবাদ দিলে বিরামপুর থানা পুলিশ আটক সুজনকে বিরামপুর থানায় নিয়ে আসে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি দিনাজপুরের ফুলবাড়ী থানার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের ফরমান আলীর ছেলে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক দেশ রূপান্তরকে জানান, রবিবার বিকেলে উপজেলার আদিবাসী পল্লীতে এক বাড়িতে পুরুষ মানুষ না থাকার সুযোগে কথার ফাঁকে বাড়িতে ভূতের আছর আছে বলে ভয় দেখায়। এক পর্যায়ে ভণ্ড ওঝা কিশোরীর মাকে বাড়ির আঙিনায় রেখে তাকে ঘরে নিয়ে ধর্ষণকালে ভিকটিমের চিৎকারে মাসহ এলাকাবাসী হাতে নাতে তাকে আটক করে। পরে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করি। তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
শ্রমিকদল নেতা হত্যায় গ্রেপ্তার ৩