স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সফলভাবে ১০০টি বেশি হোস্ট-টু-হোস্ট (এইচটুএইচ) ও এপিআই সংযোগ সম্পন্ন করেছে। এ অর্জন দেশের ডিজিটাল ব্যাংক খাতে নতুন একটি মানদ- তৈরি করেছে। ব্যাংকটি এ সেবার মাধ্যমে ট্রেজারি ও বাণিজ্য কার্যক্রমকে আরও সহজ, দ্রুত এবং উদ্ভাবনী করতে বড় ভূমিকা রাখছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের হোস্ট-টু-হোস্ট এবং এপিআই সমাধান ব্যবসাগুলোকে তাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইপিআর) সিস্টেম সরাসরি ব্যাংকের সঙ্গে সংযোগ করার সুবিধা দেয়। বিজ্ঞপ্তি
×
