হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক সাত দিনের রিমান্ডে

আপডেট : ০১ মে ২০২৫, ০৭:৪৮ এএম

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম ১০ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে রমনা মডেল থানায় সোপর্দ করেন। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে জব্বার আলী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে জব্বার আলী হাওলাদার নিজেই গুলশান থানায় এ মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত