পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২৫, ০১:১৫ এএম

ফেনীর দাগনভূঞা উপজেলায় ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 গতকাল দুপুরে চন্ডিপুর গ্রামের হাটপুকুর মোহাম্মদ আলী মিয়াজীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো সাইফুল ইসলামের ছেলে নাফিস (৯) ও নেজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শিশুদের জেঠা জামাল উদ্দিন জানান, শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য স্থানীয়রা সবাই মসজিদে গেলে দুপুরে তারা গোসল করার জন্য বাড়ির পুকুরে নামে।

মসজিদ থেকে এসে বাড়িতে তাদের না পেয়ে পুকুরে খোঁজ করলে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। দুপুর ২টা ২০ মিনিটে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত