বাংলাদেশ আ-আম জনতা পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, মহান মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের সম্ভাবনা বিকাশের মাধ্যমে দেশ গঠনে তাদের ভূমিকা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। মহান মে দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রফিকুল আমীন বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে মালিক-শ্রমিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। আ-আম জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে শ্রমিকের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।’ ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’ শীর্ষক সেøাগানে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ আ-আম জনতা পার্টি ‘জুলাই আন্দোলনে শ্রমিকের ভূমিকা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির সদস্যসচিব ফাতিমা তাসনিম বলেন, আ-আম-জনতা পার্টি শ্রমিকের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে।
