কুষ্টিয়ার মিরপুরের আমলা এলাকায় একটা মারামারি ঘটনায় জড়িত সন্দেহে আশিক (২৫) নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে তার কোমড়ে লুকিয়ে রাখা হাতুরি পেটায় মোটর সাইকেল আরোহী পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে অপর পুলিশ সদস্য মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকায় তিনি রক্ষা পান বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। হাতুড়ির আঘাতে আহত কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার আমলাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা আশিক নামে ওই যুবককে একটি মারামারির ঘটনায় মিরপুর থানায় হওয়া মামলার সন্দেহভাজন ব্যক্তি হিসেবে আটক করে মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী।
তারা মিরপুর থানার অদুরেই পালপাড়া বাজার এলাকায় পৌঁছালে তিন আরোহীর মোটরসাইকেলের মাঝখানে থাকা আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। এ সময় চালক এসআই মনিরুল গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে আটক যুবক আশিক তার কোমর থেকে হাতুড়ি বের করে তাঁর মাথায় আঘাত করেন। এতে মাথায় থাকা হেলমেট ভেঙে যায়। পরে মোটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এসময় ঘটনাক্রমে মিরপুর থানার কয়েকজন পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাতুড়িধারী যুবক আশিককে আটক করে থানায় নিয়ে যায়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, একটি মারামারির ঘটনায় হওয়া মামলার সন্দেহভাজন আসামি আশিককে আটক করে থানায় নিয়ে আসার সময় ওই আসামি হামলা করেন। এতে এক কনস্টেবল আহত হন। আটক ওই যুবককে
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধারণা থেকে জানা যায়, আটক আশিক বখাটে স্বভাবের, স্থানীয় বিভিন্ন সামাজিক অপরাধের সহিত জড়িত।
উটের দুধের ব্যবসায় মিষ্টি জান্নাত!
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ